প্রিন্ট এর তারিখঃ Aug 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
ক্যানসারে এক পরিবারে ৪ মৃত্যু: আক্রান্ত আরও ২, অনিশ্চয়তায় দুই শিশু

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
উপজেলা সদরে থাকার সময় পড়াশোনা ও বিভিন্ন প্রতিযোগিতায় প্রায়ই প্রথম হতো সে। এখনো ঢাকায় গিয়ে পড়াশোনা করার ইচ্ছা তার রয়েছে। প্রায় এক মাস আগে বড় চাচার স্ত্রী শাবানা বেগমের কাছে টাকা চেয়ে ৮০০ টাকা নিয়ে বই-খাতা হাতে একাই ঢাকার উদ্দেশে বের হয়ে পড়েছিল। পরে মোহনপুর বাস টার্মিনালের এক পরিবহনকর্মী বিষয়টি বুঝতে পেরে তার মাকে ফোন করেন। এরপর ঝরনা গিয়ে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনেন।
পরিবারের আরেক সদস্য আনোয়ার হোসেন, যিনি পাঁচ ভাইয়ের মধ্যে এখন সুস্থ আছেন, তিনি নিজেও হেপাটাইটিস বি পজিটিভ। তার বয়স ৩৮ বছর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বাইরে থাকেন। তিনি জানান, নিয়মিত ওষুধ খাওয়ার কারণে আপাতত সুস্থ আছেন। তার মতে, এ ধরনের ক্যানসারপ্রবণ পরিবারের জন্য সরকারি সহায়তা বাড়ানো প্রয়োজন।
মোহনপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী ফেরদৌসী হক নিয়মিত পরিবারটির খোঁজ রাখছেন। কোথাও সহায়তার সুযোগ পেলে তাদের সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন শামীম জানান, পরিবারটিকে ৫০ হাজার টাকার একটি অনুদান দেওয়া হয়েছে এবং রোগী কল্যাণ ফাউন্ডেশন থেকে কিছু ওষুধের ব্যবস্থাও করা হয়েছে। তবে এই সহায়তা পর্যাপ্ত নয়। দুই শিশুর ভবিষ্যৎ বিবেচনায় প্রয়োজন হলে রাজশাহী শহরের এসওএস শিশু পল্লীর সঙ্গে যোগাযোগের প্রস্তুতিও রাখা হয়েছে।
জনস্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, ক্যানসার দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগ। দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা শেষ করা এবং নিয়মিত সেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি প্রকাশিত, ২০২২ সাল পর্যন্ত তথ্যভিত্তিক অনুমিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন গড়ে ৪৫৮ জন নতুন করে ক্যানসারে আক্রান্ত হন। বছরে এ সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৬৭ হাজার ২৫৬। একই সময়ে প্রতিদিন গড়ে ৩১৯ জন ক্যানসারে মারা যান, যা বছরে ১ লাখ ১৬ হাজার ৫৯৮।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি ক্যানসার সেন্টার প্রয়োজন। সে হিসাবে ১৭ কোটি মানুষের দেশে প্রয়োজন ১৭০টি ক্যানসার চিকিৎসাকেন্দ্র। বর্তমানে দেশে আছে ২২টি, যার বেশির ভাগই ঢাকায়। ফলে রাজশাহীর মোহনপুরের এই পরিবারের মতো অনেকেই দীর্ঘ চিকিৎসা, ব্যয় ও সেবার সীমাবদ্ধতার মধ্যে পড়ে আরও বিপন্ন হয়ে পড়ছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট